নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেড়ে ৭৪২ জনে দাঁড়িয়েছে। এসময়ে মৃত্যুবরণ করেছে ৩ জন।

সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৫৯৭ জন মহানগর এলাকার এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন উপজেলাগুলোর মধ্যে পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।