নিজস্ব প্রতিবেদক: শীতের প্রকোপ চট্টগ্রামে করোনার সংক্রমণ আগের চেয়ে বাড়ছে। শনিবার ( ১৫ জানুয়ারি) করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯ জন, রবিবার (১৬ জানুয়ারি) আক্রান্ত হয়েছেন ৫৫০ জন। এই সমীক্ষায় করোনার আক্রান্ত উর্দ্ধগতির দিকে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬২ জন মহানগর এলাকার ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সরকার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিদিন প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন।
Post Views: 617



