প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব ডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর আওযামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ শনিবার (১৫ জানুয়ারি) বাদে আছর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুসাফিরখানা জামে মসজিদে মাওলানা মুহাম্মদ যোবায়ের হোসাইন এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্নআহবায়ক ও সিডিএ’র বোর্ড সদস্য কেবিএম. শাহজাহান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম উর রশিদ,সরওয়ার জাহান সারু, বজল আহম্মদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন’২০২১ এর ব্যবস্থাপনা উপ-পরিষদের আহবায়ক সাদেক হোসেন চৌধুরী পাপ্পু,অভ্যর্থনা উপ-পরিষদের আহবায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক মনোয়ার জাহান মনি, স্মরণিকা উপ-পরিষদের যুগ্ন-আহবায়ক শামসেদ খোকন,আপ্যায়ন উপ-পরিষদের যুগ্ন-আহবায়ক নুর মোহাম্মদ, তসলিম উদ্দিন,এ.এম.কুতুব উদ্দিন চৌধুরী,আবদুল মতিন, মোহাং জাহেদ হোসেন, তোফাজ্জেল হোসেন চৌধুরী জিকু, ডাঃ জাহাঙ্গীর ও আবুল হোসেন সহ সম্মেলন’২০২১ এর বিভিন্ন উপ-পরিষদের আহবায়ক, যুগ্ন-আহবায়ক, সদস্য সচিব, মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
Post Views: 657



