রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম সার্কিট হাউসে রাউজানের ১৪টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন।

শনিবার (১৫ জানুযারি) সকালে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান।

 রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দিন ধায্য ছিল।

 এবারের নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় রাউজানের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে যে সকল চেয়ারম্যান শপথ গ্রহণ করেন তাঁরা হলেন- ১ নং হলদিয়া ইউনিয়নের শফিকুল ইসলাম, ২ নং ডাবুয় ইউনিয়নের আবদুর রহমান চৌধুরী, ৩ নং চিকদাইর ইউনিয়নের প্রিয়তোষ চৌধুরী, ৪ নং গহিরা ইউনিয়নের নুরুল আবছার বাশি, ৬ নং বিনাজুরী ইউনিয়নের রবিন্দ্র লাল চৌধুরী, ৭ নং রাউজান ইউনিয়নের বিএম জসিম উদ্দিন হিরু, ৮ নং কদলপুর ইউনিয়নের নিজাম উদ্দিন আহম্মদ, ৯ নং পাহাড়তলী ইউনিয়নের রোকন উদ্দিন, ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের আব্বাস উদ্দিন আহম্মদ, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের সাহাব উদ্দিন আরিফ, ১২ নং উরকিরচর ইউনিয়নের সৈয়দ আবদুল জব্বার সোহেল, ১৩ নং নোয়াপড়া ইউনিয়নের বাবুল মিয়া, ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ভুপেশ বড়ুয়া, ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের সরোয়ার্দি সিকদার ।

আগামীকাল রবিবার (১৬ জানুয়ারি) রবিবার বিকাল ৩ টায় ১৪টি ইউনিয়নের ১শত ২৬টি ওয়ার্ডের ১শত ২৬ জন পুরুষ মেম্বার, ১৪টি ইউনিয়নের ৪২ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৪২ জন মহিলা মেম্বার রাউজান উপজেলা পরিষদ হলে শপথ গ্রহণ করবেন।

তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ।

সত্যবাণী/এসএ