নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করে ২৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
শনিবার (১৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নতুন আক্রান্ত ২১৮ জন চট্টগ্রাম মহানগর এলাকার ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪২৭ জন। তথ্য অনুযায়ী, ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষা অনুযায়ী করোনা শনাক্ত চট্টগ্রাম মহানগর এলাকায় ৭৫ হাজার ৮৩২ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৯৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Post Views: 616



