চকরিয়ায় প্রতিনিধি: চকরিয়ায় থানায় দায়েরকৃত দুটি মামলায় চারজন সাংবাদিক আব্দুল মজিদ, এ এম ওমর আলী, এ কেএম বেলাল উদ্দীন ও ইকবাল ফারুককে জড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকালে চকরিয়া প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে চার সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দেয়ার এবং এসব সাংবাদিকদের হয়রানি বন্ধে কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল ও চকরিয়া থানার ওসি সহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
Post Views: 358




