শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের এক কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

পুলিশের হাত গ্রেপ্তার হওয়া চারজন হলেন—জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মীর, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন সরদার। রিপন সরদার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য হিসেবেও যুক্ত আছেন।

গ্রেপ্তারদের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবরকান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। রিপন সরদার একই উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। এছাড়া জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে, যিনি সরকারি চাকরির পাশাপাশি দলীয় পদে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা সেখানে চলাচলকারী একাধিক যানবাহনে হামলা ও ভাঙচুর চালান এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সে সময় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরবর্তীকালে ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজনই এজাহারনামীয় আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গত ৯ নভেম্বরের নাশকতামূলক ঘটনার পরিপ্রক্ষিতে ১২ নভেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ১১আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ১২