রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় নির্মিত মিতিঙ্গাছড়ি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি সেতুটির উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এবং ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Post Views: 26




