সড়কপথের বেহাল দশা এবং রেলপথে কর্মসূচি বাস্তবায়নের জটিলতায় সিলেট অভিমুখে ১১-দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২১ নভেম্বর এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। বর্তমানে কর্মসূচিটির জন্য কোনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় জানান, খুলনায় লংমার্চের আগেই কেন্দ্র থেকে কর্মসূচিটি স্থগিত রাখার নির্দেশনা আসে। তবে কবে নাগাদ এটি আবার শুরু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।

শুরু থেকেই সিলেটমুখী লংমার্চের জন্য ভিন্ন পরিকল্পনা ছিল ১১ দলের। গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, মহাসড়কের বেহাল অবস্থার কারণে সড়কপথের পরিবর্তে রেলপথে লংমার্চ করা হবে। তাদের পরিকল্পনা ছিল ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছে পথসভা করার, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।

তবে রেলপথে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন জটিলতা সামনে আসে। লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও স্বাভাবিক থাকবে। ফলে যাত্রীসেবা ব্যাহত না করে রাজনৈতিক কর্মসূচি পালন করা কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আপাতত কর্মসূচিটি স্থগিত রাখা হয়েছে এবং শীর্ষ নেতৃত্ব বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিগত কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে চার বিভাগে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল।

তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়।