ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কোনো ধরনের চুক্তির প্রয়োজনীয়তা দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন করে কোনো শান্তি আলোচনার প্রয়োজন নেই।

ট্রাম্পের দাবি, ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের আর্থিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপরও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডেমোক্র্যাটশাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দিকে মনোযোগ দিতে বলেছেন তিনি।

উল্লেখ্য, গত আট মাসেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেডি ভ্যান্স এর আগে এই সংঘাত থামাতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই অবস্থানের মাধ্যমে সেই কূটনৈতিক প্রচেষ্টার পথ এখন রুদ্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।