নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় এই অভিযান চালানো হয়। যদিও শুক্রবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।

কারখানার এক কর্মকর্তার ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বড় হাইয়েস মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে পৌঁছান। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থান সম্পর্কে জানতে চান। কারখানার শ্রমিকরা এর প্রায় এক ঘণ্টা আগেই ছুটি শেষে চলে যাওয়ায় ভেতরে কেউ ছিল না বলে তারা ডিবি সদস্যদের জানান। পরে গোয়েন্দা পুলিশ কিছুক্ষণ অপেক্ষা করে কারখানা থেকে ফিরে যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, সেলিম ওসমান ফতুল্লায় তার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন—এমন সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছিল। তিনি আরও বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) তাদের নিকট সংবাদ ছিলো যে সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্তু সেলিম ওসমানকে পাওয়া যায়নি।’ তিনি স্পষ্ট করেন যে, জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং অবস্থান নিশ্চিত হওয়ামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।

ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান এর আগেও ২০২৫ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তারি অভিযানের সময় কারখানায় অনুপস্থিত ছিলেন। ২০১৪ সালের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে জয়ী হন। এছাড়া তিনি বিকেএমইএর সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিকদের পক্ষ থেকে ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়েছে। চলতি মাসের শুরুতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন মন্তব্য করেছিলেন যে, সেলিম ওসমান তার কারখানা পরিচালনা ও তদারকি করছেন। এরপরই এই অভিযানের ঘটনাটি ঘটল।