ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য সরাসরি নদীতে মিশছে। এই দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য প্রবেশ বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরবর্তী ওয়াকওয়েতে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীতীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিআইডব্লিউটিএ ইতিমধ্যে ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করেছে। এর পাশাপাশি নদীর সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে বর্তমানে ৬ হাজার ৬৩০টি পিলার স্থাপন করা হয়েছে। এছাড়া ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নদীর সীমানা রক্ষা ও জনসাধারণের হাঁটাচলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ বিভিন্ন স্থানে ওয়াকওয়ে তৈরি করেছে। যেসব স্থানে ওয়াকওয়ে অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলোর সংযোগ বা মিসিং লিংক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো নদীতীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করে তোলার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।