সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন রোগী। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন এবং খুলনা বিভাগে ১৬০ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।