সমাজকল্যাণ মন্ত্রী এ ড জেএম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে। বিপর্যস্ত এই অর্থনীতি নিয়ে বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নানা সংকটে মানুষ অনেক কষ্টে থাকলেও এখনো তারা তিন বেলা খেতে পারছে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ওই সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। একপর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন এবং সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, নানা সংকটের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ কষ্টে থাকলেও এখনো তিন বেলা খেতে পারছে এবং তাদের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।

সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, আমাদের ঐক্য অটুট রেখে সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করতে হবে। যারা অন্যায় ও অপরাধ করেছেন, তাদের আইনের আওতায় আসতে হবে। এ দেশ আইনের শাসনে চলে এবং যে যতটুকু অন্যায় করবেন, তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, কোনো এলাকার উন্নয়ন করতে হলে সেখানে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো, হাজংসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। মিঠাপুকুরের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।