প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েন এবং কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার প্রেক্ষাপটে শুক্রবার নয়াদিল্লি এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বার্তা দেন।

আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বৈঠকটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণের মাধ্যমে বৈঠকটি আয়োজন করা হবে।

জয়সওয়াল আরও বলেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন যে, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, আসন্ন কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থার বিষয়টিও আলোচনার টেবিলে আসবে। বিদ্যমান কাঠামোর আওতায় কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় বসার জন্য ভারত প্রস্তুত রয়েছে বলে মুখপাত্র নিশ্চিত করেন।