খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় মর্টারটিলা নামক স্থানে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে নআনা চিনি জব্দ করা হয়।আজ শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবি অধীনস্থ লাচারী পাড়া বিওপিতে নকর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদ এর ভিত্তিতে মর্টারটিলা স্থান থেকে ভারত থেকে অবৈধভাবে চোরা পথে আসা ১ হাজারকেজি চিনি মালিক বিহীন জব্দ করা হয়।
যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত চিনি বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম দি ক্রাইমকে জানান, সীমান্তে কোনন ধরনের অবৈধ কর্মকান্ডকে নবিজিবি পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। কারণ চোরা চালান কারবারি দেশে ও জাতির শত্রু, মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
Post Views: 387




