নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার পরিবারের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হল। এসময় নগদ টাকা দেওয়া হয়েছে বন্যার পানির স্রোতে মৃত ৩ জনের স্বজনদের হাতে। আজ শুক্রবার (১৮ আগস্ট) উপজেলায় পৃথক দুটি কমিউনিটি সেন্টারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র সহ-সভাপতি ও সমিতির ত্রাণ উপ-কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান পরিচালনা করেছেন সমিতির অর্থ সম্পাদক ও ত্রাণ উপ-কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম।
এ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ¦ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, ফজল আহমদ হারুন, ডাঃ মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক আবু তালেব, যুগ্ম সম্পাদক ইস্কান্দর মির্জা, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, প্রচার-প্রকাশনা সম্পাদক ফজল কবির ফজলুৃ, তথ্য ও গবেষনা সম্পাদক আরফাত হোসেন বিপ্লব, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইসমাইল, সহ-অর্থ সম্পাদক কাজী আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন মিনহাজ ও মোঃ আবু তাহের।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দরা বলেন, নিজেদের তহবিল থেকে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। লোহাগাড়া সমিতি চট্টগ্রাম কর্তৃপক্ষ যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকেন। এলাকার বিত্তবানদেরও উচিত এসব লোকজনদের সহায়তায় এগিয়ে আসা।




