নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজানের কানুরাম নয়াহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বপন ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে ফার্মেসী মালিককে এ জরিমানা করা হয় গত ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টার পর। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। অভিযানে সহযোগিতায় ছিলেন লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্য।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সকাল বেলা মনজুর আলম নামে স্থানীয় এক দোকানদার স্বপন ফার্মেসী হতে নাকে ব্যবহারের এক ড্রপ কিনেন। ড্রপ ব্যবহারের পর তার নাকে প্রচন্ড ব্যাথা শুরু হয় এবং ঢলে পড়ে যান। পরে ড্রপের প্যাকেটে দেখতে পান ২০২২ সনের জুলাই মাসেই উক্ত ড্রপের মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ সংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।