আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়েছে।
শোক সভাকে ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূলের নেতা কর্মীরা কয়েক দিন ধরে মাঠে শোক সভা সফল করতে চষে বেড়াচ্ছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শোকসভা জনসভায় রূপান্তর করতে নিরালসভাবে কাজ করছেন। নেতাকর্মীদেরব মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এদিকে মাইকিং সহ প্রচার-প্রচারণা চলছে। ব্যানার ফেস্টুনও রয়েছে। দীর্ঘদিন পর খোলা মাঠে শোকসভা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছে।
অন্যদিকে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে নেতাকর্মীদের মধ্যে শোক সভায় আসার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম শোকসভা সফল করতে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে দফায় দফায় বৈঠক করছেন। তিনি আনোয়ারা কালা বিবির দিঘির মোড়স্থ শোকসভার স্থান পরিদর্শন করছেন।
ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি প্রধান অতিথি হিসেবে শোক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আ,লীগের নেতৃবৃন্দ আশা করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী জানান, শোকসভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি শোকসভা জনসভায় পরিণত হবে।




