লিটন কুতুবী: কুতুবদিয়ায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ সরবরাহের পর এই প্রথম বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিরব দাশ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম অমজাখালী গ্রামের শীতল দাশের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিরব দাশ বৃহস্পতিবার সকালে ঘরের বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করে।

সূত্রে আরো জানা গেছে, নিহত নিরব দাশ কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণী শিক্ষার্থী।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান তড়িৎ আহত হয়ে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।