মিজবাউল হক, চকরিয়া : জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত কর্মী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারের চকরিয়া পৌরশহরে এখনো থমথমে বিরাজ করছে। এখনো স্বাভাবিক হতে পারেনি ব্যবসায়িরা। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।আজ বুধবার (১৬ আগস্ট) চিরিঙ্গা শহরে বিপুল পরিমান অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। তারা গুরুত্বপূর্নস্থানে টহল দিচ্ছেন। জামায়াত-শিবির মিছিল বের না হলেও চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরের ভাঙচুরের রাজনীতি পরিহার করতে হবে। যে কোন ভাবে চকরিয়ার পরিবেশ শান্ত রাখার ঘোষণা দেন।

নিহত ফোরকানুল ইসলামের নামাজে জানাজা চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারী পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এদিকে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতার সংর্ঘষের ঘটনায় চকরিয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ১৬ আগস্ট চকরিয়া থানার এসআই মোহাম্মদ আল ফোরকান বাদি হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দিয়ে তাদের উপর হামলার অভিযোগে একটি মামলা এবং পুলিশ ও চিকিৎসকের গাড়ি ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করেছেন।

দুইটি মামলার এজাহারে ৭৫ জন করে ১৫০ জনকে এজাহারনামীয় এবং দুই থেকে তিন হাজার আসামী করে দুটি মামলায় ৬ হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে গোলাগুলিতে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আবদুল বারী পাড়ার বাসিন্দা ফোরকানুর রহমান (৫৫) নিহতের ঘটনায় তাঁর স্ত্রী নুরুচ্ছাফা বেগম বাদি হয়ে আজ বুধবার বিকালে চকরিয়া থানায় প্রায় দুই হাজার অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ।

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষের ঘটনায় চকরিয়া থানায় আলাদাভাবে তিনটি মামলা হলেও পুলিশ আজ বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়তে বাঁধা দিতে এসেছে এমন গুজবের জেরধরে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা বায়তুশ শরফ সড়কে পুলিশের একটি পিকআপ গাড়ি ও হাসপাতালের টিএইচও ডা. শোভন দত্তের সরকারি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছুঁড়ে মারা ইট পাটকেলের আঘাতে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদসহ পুলিশের পাঁচ সদস্য গুরত্বর আহত হন।

পুলিশের একটি সুত্র জানিয়েছেন, এসআই মোহাম্মদ আল ফোরকান বাদি হয়ে করা দুটি মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৭৫ জন ও পুলিশ এসল্ট মামলার এজাহারে ৭৫ জনের নামোল্লেখ করে মোট ১৫০ জন এবং দুইটি মামলায় দুই থেকে তিন হাজার করে মোট ৬ হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অপরদিকে নিহতের স্ত্রী নুরুচ্ছাফা বেগম বাদি হয়ে রুজু করা হত্যা মামলায় দুই হাজার থেকে ২২০০ মানুষকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।