চকরিয়া অফিস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাধারণ জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা। বিরল নেতৃত্ব গুণের কারণে ঊনসত্তরের মহান গণআন্দোলনের পর তিনিই বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। একজন রাজনীতিক বা রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর বলিষ্ঠতার কাহিনী সর্বজনবিদিত। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা জাতীয় শোকদিবস পালন কমিটির উদ্যোগে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের আপন কমিউনিটি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ সিআইপি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ সিআইপি বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরে দিয়েছিলো খুনিরা। স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো আস্ফালন করে। খুনিরা জননেত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্ঠা করেছিলো। আল্লাহর রহমতে প্রতিবারই বেচে যান প্রিয় নেত্রী। তাই শোককে শক্তিতে পরিনত করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম আমাদের জন্য এক পাঠ্যপুস্তক। দলমত নির্বিশেষে সকলেই একটি ন্যায়-ভিত্তিক সমাজ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। এদিন দলীয় নেতাকর্মীরা সকাল ৮টায় কালো ব্যাজধারণ, ৯টায় কোরআনখানী, ও দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দলীয় নেতাকর্মীরা আপন কমিউনিটি সেন্টারে গণভোজে অংশগ্রহণ করেন।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, সাংবাদিক জহিরুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক মিজবাউল হক, আহমদ কবির, আলমগীর কবির রাজু, আবছার উদ্দিন মাহমুদ, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আমানউদ্দিন, অ্যাডভোকেট ফয়জুল কবির, সাইফুদ্দিন মামুন, শ্রমিক নেতা জহিরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা সাহাবউদ্দিন।