সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া:  সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় প্রবাসীদের পক্ষ থেকে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল (সোমবার) রাতে সৌদি আরবের জেদ্দা সেরাফি মেগামলের সানা ও মারিয়া আবায়াকো শপ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ত্রাণগুলো বিতরণ হয়।

এ সময় ব্যবসায়ী মো.হোসাইন পল্টু, মো.মহিউদ্দিন, মো.ফরহাদ, খাগরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন, মো.জাফর আলম, মো.জসিম উদ্দিন ও সংবাদকর্মী আবুল কাশেম উপস্থিত ছিলেন।

সৌদি আরবের সেরাফি মেগামলের সানা ও মারিয়া স্টোরের স্বত্বাধিকারী মো.হোসাইন পল্টু বলেন, কেঁওচিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ১নম্বর ওয়ার্ড। খবর পেয়ে আমরা প্রবাসীরা ৭৫ পরিবারকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ওই এলাকায় এখনও পর্যন্ত সরকারি সহায়তা পৌঁছেনি। পাশাপাশি বেসরকারি কোন সহায়তাও তাদের কপালে এখনও জুঁটেনি। আমরা এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।