নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার ( ১৫ আগস্ট)সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
লোহাগাড়া উপজেলা প্রশাসন, লোহাগাড়া থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া প্রেসক্লাব, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র্যালি বের করা হয়। এছাড়াও লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাজাহন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার ও বীর মুক্তিযোদ্ধা দিনবন্ধু দেবনাথ।
সভায় বক্তারা জাতির জনকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, পল্লি বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, পদুয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মুরশেদসহ অন্যান্য কর্মকর্তা ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অফিসের উদ্যোগে বিভিন্ন জনকে আর্থিক সহায়তা ও ঋণের চেক প্রদান করা হয়।




