ফেনী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেনী ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২৩ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে নয়টায় কালো ব্যাজ ধারণের মাধ্যমে উদযাপন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ।

ইউনিভার্সিটি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফেনী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে এগারোটায় শুরু হয় আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী, মিলাদ ও দোয়া মাহফিল।

সভাপতির দায়িত্ব পালন করেন ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের।

উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামালউদ্দীন আহমদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে কয়েকজন বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এলে খুনীদের বিচার করেন এবং দেশ কলঙ্ক মুক্ত হয়’।

৭১’ এ বঙ্গবন্ধুর ভূমিকা আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষন শুনে লাখো বাঙালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং মাত্র নয় মাস যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। পরিশেষে তিনি সবাইকে জাতির পিতার ক্ষুধা – দারিদ্রমুক্ত ও স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইউনুস, সিনিয়র প্রভাষক মোস্তাফা মামুন হায়াত, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধুর শোক দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করে কর্তৃপক্ষ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। আলোচনা সভা, তথ্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণী শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শোক দিবস উদযাপন সমাপ্তি ঘোষণা করেন।