নিজস্ব প্রতিবেদক: অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ঢলে সৃষ্ট বন্যায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া গেছে। উপজেলার প্রায় সব গ্রামে নষ্ট হয়েছে আউশ, আমন বীজতলা, রোপা আমন, শরৎকালীন সবজি ও অন্যান্য খেত। বন্যার পানির ¯্রােতে লোহাগাড়ায় পুকুর ও মৎস্য খামারের মাছ এবং পোনা ভেসে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে প্রকাশ, এবারের বন্যায় লোহাগাড়ায় কৃষিখাতে ক্ষতি হয়েছে ১ হাজার ৩৬০ হেক্টর জমির ফসল। ক্ষতির পরিমাণ ২৪ কোটি ৮৭ লাখ ৫হাজার টাকা। এরমধ্যে আউশ ফসলের ক্ষতি ১০০ হেক্টর জমির, ক্ষতির পরিমাণ ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। ১৪০ হেক্টর জমির আমন বীজতলা বিনষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ হাজার টাকা। রোপা আমন ক্ষতিগ্রস্থ হয়েছে ৮৬৫ হেক্টর জমির, ক্ষতির পরিমাণ ১১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। শরৎকালীন সবজির ক্ষতি ২১৫ হেক্টর জমির, ক্ষতির পরিমাণ ৬ কোটি ৪৫ লাখ টাকা। এছাাড়াও পানের বরজ, পেঁপে বাগান এবং আখখেতের ক্ষতি হয়েছে ৪০ হেক্টর জমির, ক্ষতির পরিমাণ ৪ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ কৃষি পরিবারের সংখ্যা ১০ হাজার ৪২২।

লোহাগাড়া উপজেলা মৎস্য অফিস জানায়, এবারের বন্যায় ৪শ পুকুর ও ৮০টি মৎস্য খামার হতে ভেসে গেছে ১৫০ মেঃ টন মাছ ও ৫০ লাখ টাকা মূলের মৎস্যপোনা। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকা। এছাড়াও পুকুর এবং মৎস্য খামারের অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা।