নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৮৭ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৪১০ জন।
এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ৯৫১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৫৯ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন নগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Post Views: 513



