নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পাহাড়তলীর একটি ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দুইজনের মত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার (১০ জানুয়ারী) বিকেল পৌনে ৪টায় নগরীর কর্নেলহাট সিটি গেট এলাকায় ‘পিটুপি ফার্নিচার’ এর কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, বিকেল পৌনে ৪টায় আগুনের খবর পেয়ে আমাদের ৩টি ইউনিটের ১০টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকাল সাড়ে ৫টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। এসময় আমরা দু’জনের লাশ উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আরও কেউ আছেন কিনা, আগুন নিভলে বলা যাবে।