প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার (১০ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি সমূহের মধ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান, আলোচনা সভা ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পংকজ রায় এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক জননেতা কে বি এম শাহজাহান।
কে বি এম শাহজাহান বলেন, বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় গরিব দুঃস্থদের মাঝে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন ঠিক তেমনিভাবে আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষকে কেন্দ্র করে অসহায় গরিব দুঃস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে তার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, মনোয়ার জাহান মনি, সামশেদ খোকন, সাধন দাশ, এনামুল হক, বেলাল হোসেন, এম এ এইচ মানিক, মোজাম্মেল হক মানিক, জামাল উদ্দিন, আমিনুল ইসলাম, আব্দুল বাতেন, হাবিব উল্লাহ বাহার, ইলিয়াছ খান মিলন, শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, শরীফুল ইসলাম শরীফ, হাসান মুরাদ জাবেদ, সবুজ মিয়াজী, হাজী মো: সেলিম, মুনছুর আলম রনি, আমিনুল ইসলাম আমিন, আফতাব উদ্দিন মাহমুদ ইমন, ইসমে আজিম আসিফ, লুৎফুর রহমান শাকিল, মো: শাহেদ, রাজ মোহাম্মদ ওমি, আমান উল্লাহ মানিক, জানে আলম রনো, মাহফুজুর রহমান, অপুধর রাজ, মো: সোহেল রানা, মো: নুর, মো: বাদশা প্রমুখ ।



