সুমন সরকার, গাইবান্ধা: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি জননেতা ফারুক আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।
জেলা বিএনপির সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা ফারুক কবির আহমদ,গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন।পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা।
পৌর বিএনপির সংগ্রামী আহবায়ক রবিউল কবির মনু সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক,অধ্যাপক জোবায়ের রহমান,রুহুল আমীন লেবু,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ডাবলু,মাহিদুর রহমান রনক,তরিকুল ইসলাম চঞ্চল,কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,শালমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম হোসেন তালুকদা শামীম,,সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলু,আবু সুফিয়ান সুজা, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি/ সাধারন সস্পাদক মধ্যে বিএনপির নেতা আলম সরকার মোস্তাই বিল্লা খন্দকার লুলু,সাহারুল ইসলাম সরকার আব্দুল রহমান,তছলিম উদ্দিন,মান্নান মহলদার, গোলাম নবী জুয়েল,মাহবুবার রহমান,নুর আলম,জহুরুল ইসলাম মিলন মোল্লা,আব্দুল আওয়াল আকন্দ,আশরাফুল আরম, ফরিদ মোর্লা,রুবেল মিয়া, আনিছুজ্জামান বিদ্যুত,উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম জুয়েল, সদস্য সচিব কাজী ইহসানুল কবির রিপন,পৌর যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন লিপন,সদস্য সচিব বিপ্লব মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম,সদস্য সচিব রানু মন্ডল বাবু।
পৌর আহবায়ক মাহবু্ব মোর্শেদ সোহেল, সদস্য সচিব কাজল চাকী,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোতালেব সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি,সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব আরিফ মাহমুদ,কলেজ ছাত্রদলের আহবায়ক বিপুর পাঠান, সহ উপজেলা ও পৌর বিএনপি’ সহ ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেেষ দোয়া করা হয়,দোয়া পরিচালনা জেলা ওলামা দলের সভাপতি মাও ঈসমাইর হোসেন সিরাজী।
শেষে দুঃস্থ অসহায় গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।




