বশির আহাম্মদ,(বান্দরবান) প্রতিনিধি: নাইক্ষ্যংছড়িতে ১ দিনের সফরে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৩১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কারেন। আজ শনিবার (২০মে ) সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি পৌঁছে জেলা পরিষদ রেস্ট হাউসে সালাম গ্রহণ করেন। সকাল ১১টায় নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী সদর ইউনিয়নের চাকঢালা মহিউচুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন, আবার ক্ষমতায় আসলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন,পানি শোধনাগার নির্মান প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউটসহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী।

এ সময় তার সাথে ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও বান্দরবান জেলার (ভা:) সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, জেলাপরিষদ সদস্য ও যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার। বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক এর সঞ্চালনায় উক্ত সমাবেশে আওয়ামীলীগ প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুল বাশার,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ টান্টু সাহা,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজি উপজেলা আওয়ামী লীগের নেতা ডা; সিরাজুল হকসহ অনেকে উপস্হিত ছিলেন।