মোঃ সফিউল আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি : আমরা লড়াই করছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লুটের টাকায় ভাগ বসানোর জন্য নয়। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। গতকাল শুক্রবার (১৯ মে) বিকেলে কুমিল্লার কান্দিরপাড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের লুটের টাকার ভাগ আমরা চাই না, জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিতে হবে। আগামীতে কারা সরকারে আসবে জনগণই সেই সিদ্ধান্ত নেবে।
বিএনপি ন্যায় বিচারের জন্য আন্দোলন করছে উল্লেখ তিনি বলেন, এখন বিএনপি আওয়ামীলীগের শত্রুতা নয়, বরং গণতন্ত্র এবং এই সরকারের শত্রুতা । বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। বিএনপি ন্যায় বিচারের জন্য আন্দোলন করছে। আমি অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা গণতন্ত্রের পক্ষে থাকুন। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
অনুষ্ঠান সফল ও সার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে কুমিল্লার কান্দির পাড়সহ বিভিন্ন সড়কে দশ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব মেয়র হারুনুর রশিদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল ইসলাম, ইন্জিনিয়ার শাহ আলম, উজিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর মোহাম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুর,চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম,সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিটসহ বিভিন্ন নেতৃবৃন্দ।




