বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত বান্দরবান পৌরসভার মেয়ার মরহুম মোহাম্মদ ইসলাম বেবীর স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (০৫ মে) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে মরহুম মোহাম্মদ ইসলাম বেবীর স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য মন্ত্রী প্রয়াত বান্দরবান পৌরসভার প্রয়াত মেয়র মরহুম মোহাম্মদ ইসলাম বেবীর রাজনৈতিক জীবনের নানা ঘটনাবলী তুলে ধরেন, মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন এবং তার পরীবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় জেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ মরহুম মোহাম্মদ ইসলাম বেবীর রাজনৈতিক জীবনদর্শনের উপর আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।
দোয়া মাহফিল ও শোখ সভায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,যুগ্ম-সাধারন সম্পাদক,মোজাম্মেল হক বাহাদুর,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, মাওলানা আলাউদ্দিন ইমামী খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ বান্দরবান,হাফেজ মাওলানা মোঃ মুজিবুল হক খতীব, জর্জ কোর্ট জামে মসজিদ,খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ,বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদ,স্থানীয় বিভিন্ন উলামায়ে কেরাম ও মরহুম মেয়রের পরিবার বর্গের সদস্য বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।




