বিশেষ প্রতিবেদক: সাতকানিয়ায় শঙ্খনদী ড্রেজিং প্রকল্পের জব্দ ৫০ লাখ ঘনফুট বালুর মধ্যে ২৫ লাখ ঘনফুট বালু উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। জব্দের প্রায় ৫০ দিনের মধ্যে অর্ধেক বালু স্পটে না থাকায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। প্রশাসনের সাথে যোগসাজশে সরকার বিপুল অংকের রাজস্ব হারিয়েছে। তাই সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয়দের।

https://thecrimebd.net/english/

বিগত ২৬/৯/২২ইং তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসন বরাবরে চরতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী সিন্ডিকেটের বালু  লো-পাট রোধে একটি আবেদন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সে সিন্ডিকেটে দ্বীপ চরতীর আবুল হোসেন, দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গার জিল্লুর রহমান, পিতা-মাওলানা নুরুল কবির, বজল আহমদসহ অনেকের  নাম উল্লেখ করে সরকারী রাজস্বের টাকা উদ্ধারের আবেদন করা হয় বলে জানা যায়।

কোন অদৃশ্যের কারণে এই আবেদনের তদন্ত হয়নি সেটা জানা যায়নি।

বিগত ২ অক্টোবর ২০২২ইং তারিখ দি ক্রাইম পত্রিকার প্রিন্ট ভার্সনে সাতকানিয়ায় লোপাট হচ্ছে নদী ড্রেজিংয়ের বালু “ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার” শিরোনামে নিউজটি প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর সরকারের বিভিন্ন মহলে পত্রিকাটি পেয়েছে বলে জানা যায়। কিন্ত জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সঠিক পদক্ষেপ না নেওয়াতে ২৬ সেপ্টম্বর ২০২২ইং থেকে মে ২০২৩ইং তারিখের মধ্যে কোটি কোটি টাকার বালু লো-পাট হয়।

তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্পষ্টে যতটুকু বালু পাওয়া গেছে নিলাম কমিটি তা নিলাম দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, শঙ্খ নদী ড্রেজিংয়ের বালু অবৈধভাবে বিক্রির সময় ভ্রাম্যমান আদালত ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করে। যার বাজার ম‚ল্য ৪ কোটি টাকা বলে ইউএনও অফিস থেকে সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বালু খেকোদের সুযোগ দেওয়ার জন্য কালক্ষেপণ করে প্রায় ৫০ দিনের ব্যবধানে এ বালু নিলামের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তিনবার। এরমধ্যে জব্দ করা বালু লোপাট হয়ে গেছে অর্ধেকের মত।

No description available.

সর্বশেষ বিগত ০২ মে ২০২৩ইং তারিখে দেওয়া নিলাম বিজ্ঞপ্তিতে জব্দ বালুর পরিমাণ দেখানো হয়েছে ২৫ লাখ ঘনফুট। একদিকে, কালক্ষেপণ ও অন্যদিকে লোপাট হওয়া বালু ও স্কেভেটরের খোঁজ না নিয়ে তৃতীয় ও শেষবারের মত বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি)।

সচেতন মহল উপজেলা প্রশাসনের সাথে আঁতাতে ২৫ লাখ ঘনফুট বালু লুট হয়েছে বলে দাবি করেন। এদিকে, অভিযানে জব্দকৃত স্কেভেটরও জিম্মাদারের কাছ থেকে উদ্ধার করা হয়নি। এ বিষয়েও প্রশাসনের রয়েছে রহস্যজনক ভুমিকা।

চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সাঙ্গু নদী তীরবর্তী দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা এলাকায়। অবৈধভাবে সরকারি বালু লুটের বিষয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিলেও কোন কাজ হয়নি, এমন অভিযোগ স্থানীয়দের।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাক্ষণডেঙ্গা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং প্রকল্পের আওতায় উত্তোলিত বালু অবৈধ ভাবে বিক্রির সময় সৈকত দাশ নামের এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করে। একই সাথে ওই স্পট থেকে ৫০ লাখ ঘনফুট বালু এবং বালু বিক্রির কাজে ব্যবহৃত এস্কেভেটর ও ট্রাক জব্দ করে। সৈকত দাশ দীর্ঘদিন যাবত এলাকার একটি প্রভাবশালী মহলের ইন্ধনে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির কথা স্বীকার করলে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে জব্দকৃত বালু ও স্কেভেটর স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর জিম্মায় দেওয়া হয়।

No description available.

পরবর্তীতে ওই বালু নিলামে বিক্রির জন্য উপজেলা নিলাম কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী নিলামের জন্য যে কোন ট্রেড লাইসেন্সধারী ব্যক্তি/ প্রকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহবান করেন। ওই দরপত্র বিজ্ঞপ্তিতে বালুর পরিমাণ ৪০ লাখ ঘনফুট ও প্রতি ঘনফুটের প্রাক্কলিত মূল্য পাঁচ টাকা উল্লেখ করা হয়। সে মতে ১৩ এপ্রিল দুপুর ১২ টায় নিলাম ডাক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে ওই দিনই একই বালুর পুনরায় দরপত্র আহবান করা হয়।

এ বিজ্ঞপ্তিতে বালুর পরিমাণ দেখানো হয় ৩০ লাখ ঘনফুট ও প্রাক্কলিত মূল্য তিন টাকা কমিয়ে দুই টাকায় নির্ধারন করা হয়। ১৮ এপ্রিল দুপুর ১২টায় নিলাম ডাক অনুষ্ঠানের কথা উল্লেখ করা হলেও তা হয়নি। সর্বশেষ গত ২৪ এপ্রিল একই বালি তৃতীয় ও শেষ বারের মত নিলাম আহবান করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গত মঙ্গলবার (০২ মে) বিকালে এই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। এই বিজ্ঞপ্তিতে বালুর পরিমাণ আরো কমিয়ে ২৫ লাখ ঘনফুট করা হয়। আর বালির মূল্য আরো এক টাকা কমিয়ে ঘনফুট বালির প্রাক্কলিত মূল্য মাত্র এক টাকায় নির্ধারণ করা হয়।

নিলাম ডাকের শেষ দিন সরেজমিন উপজেলা ভুমি অফিস পরিদর্শনে গেলে কার্যালয়ের উপস্থিত কামাল উদ্দিন, জহির উদ্দিন ও মোস্তাক আহমদ নামে বালু ক্রেতা সর্বশেষ নিলামে দৃশ্যমান বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ করে তাঁরা দি ক্রাইমকে বলেন, একটি প্রভাবশালী মহলকে খুঁশি করার জন্য নিলাম প্রক্রিয়ায় লুকোচুরির আশ্রয় নিয়েছেন উপজেলা প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে চরতী বাংলা বাজার এলাকার এক বাসিন্দা দি ক্রাইমকে বলেন, যে রুহুল্লাহ সিন্ডিকেট বালু লো-পাট করেছে তার জিম্মায় দেওয়া হয়েছে বালু ও স্কেভেটর !! অবাক কান্ড লাগলো। বালু খেকো জিল্লুর রহমান কিভাবে কয়েক দিনের মধ্যে পাকা বাড়ী করলো তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ ব্যাপারে বালু নিলাম কমিটির আহবায়ক আরাফাত সিদ্দিকী দি ক্রাইমকে বলেন, ইউএনও অফিস ও তাঁর কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এখানে লুকোচুরির কোন বিষয় নাই।

বালুর পরিমাণ কমে যাওয়ার বিষয়ে তিনি দি ক্রাইমকে বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের পরে জব্দকৃত বালু ও স্কেভেটর জব্দ করে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছিল। সেই স্কেভেটরটি এখন চুরি হয়ে গেছে।

চরতি ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দি ক্রাইমকে বলেন, জব্দকৃত বালু প্রশাসন যার জিম্মায় রেখেছেন ওই জিম্মাদারই দিনে রাতে ডাম্পারযোগে তা বিক্রি করেছেন। আমানত খেয়ানত জিম্মাদারই করেছেন।

তাঁরা আরও বলেন, যার কাছে জব্দকৃত বালু জিম্মায় রেখেছেন তিনি নিজেই এলাকার সবচেয়ে বড় বালুখেকো। তাকে জব্দকৃত বালু জিম্মায় দেওয়াটা বিড়ালের কাছে মাছ পাহারার দেওয়ার মতন।

আবার অনেকে বলছেন, পছন্দের ব্যক্তিদের নিলাম দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে অনেকটা চুপিসারে আইনগতভাবে স্বচ্ছতা দেখানোর জন্য তিনবার দরপত্র আহবান করেছেন সংশ্লিষ্ঠ প্রশাসন।

অনেকে ভিন্ন মতও পোষন করে বলেন, তিনবার দায়সারা নিলাম প্রক্রিয়ার নামে কালক্ষেপন করে জিম্মাদারকে জব্দকৃত বালু বিক্রির সুযোগ করে দিয়েছেন প্রশাসন। যার কারণে প্রতিবার নিলাম আহবানের আগে বালুর পরিমান কমে গেছে। তাই উপজেলা প্রশাসন জব্দকৃত বালুর নজরদারি কিংবা তদারকি করেনি বলে জানা গেছে।

স্কেভেটর জিম্মায় দেওয়ার বিষয়টি স্বীকার করে চরতি ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী দি ক্রাইমকে বলেন, উপজেলা প্রশাসনের দেওয়া কাগজ দেখেছি, সইও করেছি। তবে স্কেভেটর আমি চোখে দেখি নাই। এ বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নাই। রাতের আঁধারে কে নিয়ে গেছে তা পাহারা দেওয়া সম্ভব নয়। এ ছাড়া বালু লোপাটের বিষয়টিও তিনি অস্বীকার করেন।

সাতকানিয়ার বাসিন্দা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান দি ক্রাইমকে বলেন, পুরো প্রক্রিয়াটিতেই শক্তিশালী বালুখেকো চক্রটি লাভবান হয়েছে। ফলে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছেন। । এ অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে সরকারি রাজস্ব পুনরুদ্ধার করা জরুরী। না হয় ড্রেজিংয়ে উত্তোলিত অন্য স্থানের বালুও লুট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল দি ক্রাইমকে বলেন, প্রথম বার পরিমাপ ভুল হতে পারে, ধরলাম দ্বিতীয় বারও ভুল হলো। তৃতীয় বারতো ভুল হওয়ার কথা না। বিষয়টি জেনে পরে জানানো হবে।

পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী ও বালু নিলাম কমিটির সদস্য সচিব অপু দেব দি ক্রাইমকে জানান, স্তুপ থেকে বালু চুরি হওয়ায় দফায় দফায় বালুর পরিমান কমিয়ে নিলাম দেওয়া হয়েছে। বালু ও স্কেভেটর চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিষয়ে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’কে প্রশ্ন করা হলে তিনি ২০২২ সালে কোন প্রশ্নেরই জবাব দেননি এবং চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে তাকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেননি। এই বালুর বিষয়ে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি এবং উপজেলা ভাইম-চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরীর ও বক্তব্য নেওয়া হয়।

সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা স্কেভেটর চুরি ও বালুর পরিমান কম হওয়ার বিষয়ে দি ক্রাইমকে বলেন, কতটুকু বালু জব্দ করা হয়েছে, সেটি বালু নিলাম কমিটির দেখার বিষয় নয়। স্পটে যতটুকু পাওয়া গেছে তা নিলাম দেওয়া হয়েছে । যা পাওয়া যাবে না তার বিষয়ে আমরা রিপোর্ট করব।