নিজস্ব প্রতিবেদক: ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার (২১ মার্চ) ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে ট্রাফিক আইন ও ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা দেওয়া হয় পাশাপাশি বাস্তবক্ষেত্রে আমরা কিভাবে তা প্রয়োগ করতে পারি সেই বিষয়টিই ছিল মূলত আলোচ্য বিষয়।এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুল।
উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বলেন, স্কুলের সকল কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বাবা-মায়ের এক একটি তারা বা নক্ষত্র। সেক্ষেত্রে ট্রাফিক সচেতনতার অভাবে যেন কোন কোমলমতি প্রাণ অকালে ঝরে না যায়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। অতএব সকলকে বেঁচে থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেকে প্রতিষ্ঠিত হয়ে দেশ সেবায় অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুল বলেন, বাইক দূর্ঘটনার বাস্তব জীবনের ঘটনা বর্ণনা করে সকল ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগ বিভাগের সম্মানিত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম,ট্রাফিক লালবাগ বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুর রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কুদরত ই খুদা শুভ, সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস, টিআই মুঞ্জুরুল আলম ও আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




