মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আ.লীগ ক্ষমতায় আসলে দেশের ফলন ভাল হয়। কৃষকরা উপকৃত ও লাভবান হয়। সরকার কৃষকদের জন্য বিনামূল্যে সার,বীজ, প্রণোদনা, সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আজ সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার দোহাজারী কুুরমরা খালের সংস্কার কাজের উদ্বোধন কালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেছেন।
তিনি বলেন, কৃষক বাঁচলে, দেশ বাচঁবে এই স্লোগানকে সামনে রেখে সরকার কৃষকদের সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রতিটি খাল সংস্কারের মাধ্যমে এলাকার পতিত জমি চাষাবাদের আওতায় আনা হচ্ছে।
সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
আলোচনায় অংশ নেন, উপ-সহকারি প্রকৌশলী আজমানুর রহমান, খাদ্য সহকারী মোহাম্মদ আরজু, আ.লীগ নেতা যথাক্রমে বাবর আলী ইনু, আবদুর শুক্কুর,আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, লোকমান হাকিম, মেম্বার জামাল উদ্দীন, মেম্বার শাহ আলম প্রমুখ।




