ঢাকা ব্যুরো: প্রতিটি চিত্রকর্ম বা ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তাঁর তুলির আঁচড়ে সেটিকে দর্শকদের সামনে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা। আজ সোমবার (২০ মার্চ) বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নং গ্যালারিতে এসএটিভি কর্তৃক আয়োজিত এসএটিভি’র চেয়ারম্যান ও প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন এর সপ্তাহব্যাপী (২০-২৬ মার্চ) ‘Colours of Life’ শীর্ষক ১ম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, ফরিদা ইয়াসমিন পারভীন সে ধরনের একজন চিত্রশিল্পী যার প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। প্রতিটি ছবিই আমাকে আকর্ষণ করেছে। তাঁর রঙের ব্যবহার ও থিম দেখে আমি বিস্মিত ও অভিভূত হয়েছি। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর কিন্তু বাস্তবতা রয়েছে।

প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, শখের বশে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন ছবি আঁকা শুরু করলেও তাঁর এ প্রদর্শনীটি দর্শকনন্দিত হবে বলে আমি আশা করি। শিল্পীর সন্তানেরা যেভাবে তাদের মাকে উৎসাহ দিয়েছে সেটি প্রশংসার যোগ্য। প্রতিমন্ত্রী এসময় তরুণ প্রজন্মকে এধরনের প্রদর্শনী থেকে নান্দনিকতা ও সৃজনশীলতার শিক্ষা গ্রহণের আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির পরিচালক শামসুল আলম পান্থ, এসএ টিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল প্রমুখ।