চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উত্তরাংশের উজিরপুর, শ্রীপুর ও কাশিনগর ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে ভরত থেকে নেমে আসা কাঁকড়ী নদী। সরকারী নিয়ম রয়েছে কোন নদীর তীর ঘেষে কিংবা নদীর ভিতর থেকে মাটি কিংবা বালি উত্তোলন করা যাবে না। অথচ সরকারি আইন অমান্য করে কয়েকটি প্রভাবশালী ব্যক্তি দলের নাম বিক্রি করে সিন্ডিকেটের মাধ্যমে দিবা- রাত্রি অবাধে কাঁকড়ী নদীর মাটি কেটে বিক্রি করছে। প্রশাসনের নাকের ডগায় সিন্ডিকেটটি হরহামেশা এই কাজ করলেও প্রশাসনের নিরব ভূমিকায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে ঘুরে দেখা যায়, কাঁকড়ী নদীর শ্রীপুর ইউনিয়ন অংশের শ্রীপুর উত্তরপাড়া এলাকায় নদীর তীর ঘেঁষে মাটি কেটে ড্রামট্রাক, পিকআপ ও ট্রাক্টরের মাধ্যমে ব্রিকফিল্ড গুলোতে বিক্রি করা হচ্ছে। এ যেন হরিলুট । উপজেলার প্রায় অর্ধশতাধিক স্থানে প্রভাবশালী এ মহলটি নির্বিচারে ভেকু ও এসকেভেটর দিয়ে মাটি কেটে নিচ্ছে।মাটি কাটা সিন্ডিকেটের হাত থেকে চৌদ্দগ্রাম উপজেলার বনের জমি, খালের পাড়, সরকারি খাস জমি আর আবাদি জমির উর্বর মাটি (টপ সয়েল) রক্ষা পাচ্ছেনা।

প্রকাশ্য দিবালোকে শ্রীপুর ইউনিয়ন ও কাশিনগর ইউনিয়ন অংশে কাঁকড়ি নদীর খাল থেকে শুরু করে ফসলি জমিনের টপ সয়েল ট্রাক্টর, ফসলের মাঠ থেকে ভেকু মেশিনের মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে। এসব মাটি বিভিন্ন ইটের ভাটার মালিকদের সাথে চুক্তি করে বিক্রি করা হয় বলে স্থানীয়রা অভিযোগ স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়রা দি ক্রাইমকে বলেন, দিন দিন মাটি কাটার ফলে নদী রক্ষার বাঁধ ভেঙে হুমকির মুখে পড়েছে। বন্যা কিংবা ভারি বৃষ্টিতে যে কোন সময় নদী রক্ষা বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংঙ্খা রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসনকে অবগত করলেও, প্রশাসন ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন প্রশাসন ইত্যেপূর্বে কয়েকটি ভেকু আগুণ দিয়ে জ্বালিয়ে দেয়ার পরও সংশ্লিষ্ট প্রশাসনের পরোক্ষ ইন্ধনে সরকারের আদেশ অমান্য করে এই চক্রটি প্রকাশ্যে দিবালোকে নদী রক্ষা বাঁধের মাটি কেটে নেওয়ার এমন সাহস পাচ্ছে।
এ প্রতিনিধি সংবাদ সংগ্রহে ওই এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, “আম্নেরা আঁছেন নিজে চোখে দেখি যান কিন্তু কোন কাম ওই তো ন” কারণ হেতারা এমপি সাবের লোক” তাই হেতাগো বিরুদ্ধে কোন লোক কোন কথা কইতে হারে না”।

স্থানীয় লোকজন একপর্যায়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রকাশ করে দেয় গোপন সব তথ্য, বেরিয়ে আসে মাটি কাটার সিন্ডিকেটদের নাম,এদের মধ্যে কুমিল্লা ১১ আসনের জাতীয় সংসদ সদস্য মুজিবুল হক এমপির নাম বিক্রি করে শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর উত্তর পাশে কাঁকড়ি নদীর খাল থেকে কোটি কোটি টাকার মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রকাশ পোকা। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রকাশ রুবিল্লা, কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব, মুজিবুল হক এমপির ভাতিজা নুরু ।

জানা যায়, নুরু দীর্ঘদিন থেকে মিয়াবাজার এলাকায় বালির ব্যবসা নিয়ন্ত্রণ করেন। কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রকাশ পোকা, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল ও এমপির ভাতিজারা ওই সব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।

জানা যায়, কালেকশানের জন্য প্রতিদিন রাত ৯ টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তাঁরা মিয়া বাজারে বসে টাকা কালেকশান করে। ওই সিন্ডিকেটের টাকা কালেকশান করেন শ্রীপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে শহিদুল ইসলাম, মরম আলীর ছেলে সুমন সহ আরো অনেকে।

স্থানীয়দের দাবি কৃষি জমির টপ সয়েল রক্ষা ও নদী রক্ষা বাঁধ রক্ষার জন্য যে ভাবে সরকার উদ্যোগ নিচ্ছে, তা বাস্তবায়ন করতে হলে এইসব রাজনৈতিক প্রভাবশালীদের হাত থেকে এই কাঁকড়ি নদীর খাল ও ফসলি জমি রক্ষা এখন জরুরি।