প্রেস বিজ্ঞপ্তি: গাজীপুর হাইওয়ে পুলিশ ও ময়মনসিংহ রিজিয়নের যৌথ উদ্যোগে আজ রোববার (১২ মার্চ) বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উত্তর বিভাগের ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মোছাঃ ফরিদা ইয়াছমিন, গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানসহ হাইওয়ে পুলিশ গাজীপুর ও ময়মনসিংহ রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশ গাজীপুর ও ময়মনসিংহ রিজিয়নের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, হাইও‌য়ে পু‌লি‌শের ভাবমু‌র্তি বৃদ্ধির ল‌ক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কর‌তে হ‌বে। প্রধান অতিথি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উদ্ধৃত অংশ তুলে ধরেন এবং জানান জাতির পিতা বলেছিলেন “তোমরা এমন পুলিশ হবে যার জন্য আমি গর্ববোধ করব, তোমরা জনগণের পুলিশ হবে”।সর্বোপরি তিনি সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ প্রদান করেন।

এছাড়া তিনি সালনা হাইওয়ে থানা ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।