ক্রাইম প্রতিবেদক: আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী তদন্তকেন্দ্র পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শুক্রবার (১০ মার্চ) ভোর রাত ৫টায় আলমডাঙ্গা থানাধীন চিৎলা গ্রামস্থ আসামি মোঃ আব্দুর রহিমের নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন-আব্দুর রহিম (৪২) ও মোঃ খলিল (৫০)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম দি ক্রাইমকে জানান, বড়গাংনী তদন্তকেন্দ্রের এএসআই বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন চিৎলা গ্রামস্থ আসামি মোঃ আব্দুর রহিমের নিজ বসতবাড়ি অভিযান পরিচালনা করে ধৃত আসামি আব্দুর রহিম (৪২), পিতা- মৃত ফয়জুদ্দিন বিশ্বাস, ও মোঃ খলিল (৫০), পিতা-মোঃ জলিল বিশ্বাস, উভয় সাং চিৎলা, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদেরকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Post Views: 205




