উওরা প্রতিনিধি: রাজধানীর উওরা ইউনাইটেড কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যানের কাছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বোর্ডের অনুমতি ছাড়াই টেস্ট পরীক্ষা বাবদ ৩৪ হাজার টাকা জোর পূর্বক ছাএ/ছাএীদের কাছ থেকে নেয়া হচ্ছে।যাঁরাই প্রতিবাদ করছে তাদের পরীক্ষার হল থেকে লাঞ্চিত করে বেড় করে দিচ্ছে কলেজের চেয়ারম্যান জাকির হুসাইন রিয়াজ।
উওরা ইউনাইটেড কলেজের জনৈক শিক্ষার্থী বৃষ্টি দি ক্রাইমকে বলেন,আমি টিসি নিতে গিয়েছিলাম তখন আমাকেসহ আমার সাথের সহকর্মীদের বলা হয় ২ বছরে ১৫ হাজার টাকা নিবে। কিন্তু এখন সবার কাছ থেকে ৩৪ হাজার টাকা চাচ্ছে।টাকা না দিলে হল থেকে বেড় করে দিচ্ছে।
নাম না জানানোর চেষ্টা করা শর্তে আরেকজন ছাএ দি ক্রাইমকে বলেন,শিক্ষা সমাজকে তারা কলুষিত করছে,শিক্ষা মহান পেশা এক শ্রেনীর কথিত শিক্ষকরা সমাজকে শিক্ষা নিয়ে বানিজ্য শুরু করছে।এর থেকে মুক্তি চাই আমরা।
উওরা ইউনাইটেড কলেজের সাবেক জনৈক শিক্ষক দি ক্রাইমকে বলেন,আমিসহ ১৫ জন শিক্ষক তার কাছে প্রায় ১৭ লক্ষ টাকা পাব কিন্তু আমাদের কোন টাকা দিচ্ছে না উল্টো হুমকি ধামকি দেয়।এই বিষয়ে আমরা সকলে উওরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দি ক্রাইমকে বলেন,আমর এখনো টেস্ট পরীক্ষার জন্য কোন অনুমতি দেয়নি।তারা কিভাবে পরীক্ষা নিচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে আমরা দেখছি।কোন অনিয়ম হলে তদন্ত পূর্বক অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।
উওরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হুসাইন রিয়াজকে ফোন দিলে তিনি দি ক্রাইমকে ধমক দিয়ে বলেন,”ওই মিয়া তোমাকে কি কমু যা মন চায় লিখগা”।




