বরিশাল প্রতিনিধি: ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (১৬ অক্ঠোবর) সকালে বরিশালে পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস-২০২২। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ । কৃষি বিভাগ, মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। তিনি এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়মসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে এতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
Post Views: 273




