প্রেস বিজ্ঞপ্তি: রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সোমবার ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়নের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে রাঙ্গামাটি সদর উপজেলার দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস রাঙ্গামাটি’র উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সহকারি তথ্য অফিসার অমিয় কান্তি খীসা এর সঞ্চালনায় মহিলা সমাবেশে বিশিষ্ট অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেভিড চাকমা,এবং দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমি চাকমা।
মহিলা সমাবেশে অতিথিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সচেতনতা, মানসম্মত শিক্ষা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, পুষ্টি বিষয়ে সচেতনতা, তথ্য অধিকার আইন ও জাতীয় আইনগত সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখেন। মহিলা সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন।