নিজস্ব প্রতিবেদক: স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখা। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জুয়েলারী সমিতি চট্টগ্রাম জেলা শাখা।
এর আগে গত বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জুয়েলারি সমিতি বিকেলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সদস্য বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আআেজিত সংবাদ সম্মেলনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। পরে পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে যোগ দেন স্বর্ণ ব্যবসারীয়া। প্রতিবাদ সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে সংঘটনের নেতা কমীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, হত্যাকারীদের মুথোশ উন্মোচন করুন। নেপথ্যের নায়ক, গডফাদারদেরকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।
বক্তারা আরো বলেন, বিমান ধরের মৃত্যু সাবাভাকি মৃত্যু নয়। বিচারহীনতার এ সংস্কৃতি শুধুমাত্র জুয়েলার্স ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের হত্যাকান্ড, দোকান ডাকাতি, ছিনতাইসহ কোনো ঘটনার সুষ্টু তদন্ত এবং বিচার আমরা আজ পর্যন্ত পায়নি। বিমান ধরের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন বাজুস চট্টগ্রাম শাথার সভাপতি মৃণাল ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশ্বজি সরকার, হাজি নুরুল হক, গৈড়লা হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সুজিত কর্মকার প্রমুখ।
উল্লেখ্য, বিমান ধর বাকলিয়ার কেবি আমান আলী সড়কের রাহাত্তারপুল এলাকায় নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের স্বত্ত্বাধিকারী। গত মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় দোকান বন্ধ করে মোটর সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় হাবিলাসদ্বীপের লড়িহড়া এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে মোটর সাইকেল থেকে নামিয়ে হত্যা করেন। এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ভাই ধীমান ধর বাদি হয়ে গত বুধবার একটি হত্যা মামলা দায়ের করেন।