লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়ায় টমটম ড্রাইভারকে না পেয়ে দূর্বৃত্তের হামলার শিকার হয়েছেন টমটম রিক্সায় থাকা যাত্রী মীর কাসেম(১৬) কে মারধর করে গুরুতর জখম করে। আহত মীর কাসেম আলী আকবর ডেইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল হাদি সিকদার পাড়ার কলিম উল্লাহর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত মীর কাসেম একজন দিন মজুর,, তার কাজের হিসাব নিকাশ করার জন্য গত শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাত ৮টায় শান্তি বাজার থেকে আতিকের টমটম রিক্সা যোগে পূর্ব আলী আকবর ডেইল যায়। পথের মধ্যে ঐ এলাকার ফারুকের কন্যা মীম মনি নামের দুই বছরে কন্যা হঠাৎ করে রাস্তায় চলে এলে হালকা টমটম গায়ে ধাক্কা লাগে। কন্যার চিৎকার শুনে মা,বাপ আত্নীয় স্বজন রাস্তায় এসে টমটমের ড্রাইভার খোঁজে। ড্রাইভারকে না পেয়ে পূর্ব আলী আকবর ডেইল এলাকার ফরিদুল আলমের পুত্র ফারুক,সোহেল, পারভেজ, তারেক জিয়া, নেছার সাওদাগর, ফরিদুল আলমসহ ৮/১০ জন দূর্বৃত্ত মিলে গাড়িতে থাকা যাত্রী মীর কাসেমকে লোহার রড, ইট, দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করে। মীর কাসেমের চিৎকার শুনে পূর্ব আলী আকবর ঘাট ঘর বাজার থেকে লোকজন এসে মীর কাসেমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঐ দিন রাত সাড়ে ৯টায় কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রোগীর চোখে,মেরুদন্ডে, হাতে,শরীরের বিভিন্ন অঙ্গে রক্তাক্ত জখম দেখে। ঘটনাস্থেল রোগীর অজ্ঞান হয়ে পড়লেও অদ্যবদি ২৪ ঘন্টা পার হয়ে গেলেও জ্ঞান আসেনি । রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে রোগীর অবস্থা আশংকাজনক। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত রোগী মীর কাসেমের জ্ঞান ফিরে আসেনি বলে রোগীর অভিভাবক মুঠোফোনে কলিম উল্লাহ নিশ্চিত করেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।




