চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: অস্ত্রের মুখে জিম্মি করে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিলর নির্ধারণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এমপি জাফর আলমের বিরুদ্ধে। বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের অস্ত্রের মুখে জিম্মি করে সংগঠনের খালি প্যাডে স্বাক্ষর করিয়ে নিজের ইচ্ছেমত কাউন্সিলরদের বসিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
তারা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের তালিকা তৈরী করে সম্মেলনের তারিখ পরিবর্তনের আহবান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধাারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভা মেয়র ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধূরী, সহ-সভাপতি সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, মাতামুহুরী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, আওয়ামী লীগ নেতা আলমগীর হোছাইন, জসিম উদ্দিন চেয়ারম্যান, আবছার উদ্দিন মাহমুদ প্রমুখ।
গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জাফর আলম বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের অস্ত্রের মুখে জিম্মি করে সংগঠনের খালি প্যাডে স্বাক্ষর করিয়ে নিজের ইচ্ছেমত কাউন্সিলরদের নাম বসিয়ে দিচ্ছেন। মোটা অংকের টাকার বিনিময়ে নিজের ইচ্ছেমত লোকদের দিয়ে সাজানো প্যানেল তৈরী করতে পারেন। তার এই নীল নকশা বাস্তবায়ন করতে তড়িঘড়ি করে ১০ সেপ্টেম্বর চকরিয়া কলেজে সম্মেলনের ডাক দেন। একইদিন কলেজে অনার্স পরিক্ষা রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমপির এই নীল নকশা বাস্তবায়ন হলে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটি মৌলবাদী এলাকায় পরিনত হবে।
তিনি আরো বলেন, অনিয়মের বিরুদ্ধে কথা বলায় গত ৪ তারিখে পৌর আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসাইনকে বেধড়ক মারধর করেন এমপি জাফর আলম।
এব্যাপারে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে এমপি জাফর আলম বলেন, তিনি বলেন, সম্মেলনের তারিখ কেন্দ্র থেকে নির্ধারণ করে দেয়া হয়। পৌরসভা থেকে কাউন্সিলরদের নামের তালিকা দেয়া হয় জেলা আওয়ামী লীগের কাছে। সেখান থেকে কাউন্সিলর নির্ধারণ করা হয়। এখানে আমার কোন হাত নেই।