জাহিদ হাসান, লামা সংবাদদাতা: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাব সম্মেলন কক্ষে সভা শুরু হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরিচয় পর্বে তিন জেলার পিসিএনপি নেতারা স্ব- স্ব পরিচয় প্রদান করেন। সভায়, পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি নিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশধনের ৭ দফা দাবীতে চলমান আন্দোলনের বিষয়টি গুরুত্ব পায়।
স্বাগতিক বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, পার্বত্যাঞ্চলে অধিকার আদায়ের সংগ্রামে পিসিএনপির সমর্থনে ব্যপক মানুষ রয়েছে।সঠিক নেতৃত্ব দিতে পারলে সংগঠনকে এগিয়ে নেয়া যাবে। তিঁনি হতাশা ব্যক্ত করে বলেন, অনেকে কোনো কারণ ছাড়া ফেসবুকে কমেন্ট করেন! যা দু:খজনক। আন্দোলন সংগ্রাম একটি টিম ওয়ার্ক, সেহেতু পরস্পর পরামর্শ, আন্তরিকতা, সহযোগিতায় সংগঠনকে বেগবান করতে হবে।
তিঁনি আরো বলেন, আমার রাজনৈতিক পরিচিতির জন্য পিসিএনপি করি না। পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের অধিকার আদায়ে বিবেক ও মনুষ্যত্ব্যের বোধ থেকে করছি।
বিগত ৬ তারিখের হরতালের তিক্ততা মূল্যায়ন করে বলেন, হরতাল সফল হয়েছে। কিন্তু আরো স্বনির্ভরতা অর্জন করতে হবে। হরতাল সম্পর্কে বিবিসিসহ আন্তর্জাতিক গনমাধ্যমে যতেষ্ট প্রচার হয়েছে।
মুজিব বলেন, “আমার সংগঠনের কর্মী আমার সন্তানের চেয়েও প্রিয়”।তিঁনি আন্দোলন সংগ্রামের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, জনগনের কাছে বিশ্বাস অর্জন করতে হবে। এটা করলেই সব আন্দোলনের সফলতা আসবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জানলে বুঝা যায়, নেতৃত্বের মাধ্যমে আন্দোলন, ত্যাগ স্বীকার করলে; কিভাবে একটা জাতির, স্বীকৃতি, অধিকার আদায় করতে হয়।সুতরাং সততার সাথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পার্বত্য জনপদে সকল মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্টা করতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলের বেলায় “দল যার যার, নাগরিক পরিষদ সবার”। সকল বৈষম্যের দেওয়াল ভাঙ্গতে হবে। এ ক্ষেত্রে পিসিএনপির সকল নেতা কর্মীদের মধ্যে পরস্পর বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ বজায় চলতে হবে।অন্যাদের মাঝে বক্তব্য দেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান-পিসিএনপি বান্দরবান জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমূখ।