কুমিল্লা প্রতিনিধি: আদালতকে উপেক্ষা করে বির্তকিত জমিতে হচ্ছে সরকারী অর্থব্যয়ে প্রাথমিক বিদ্যালয়। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের মধ্য শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং ভবনটি ৭০ লক্ষ টাকায় নির্মাণ হচ্ছে। যে জমিতে স্কুল ভবনটি নির্মাণ হচ্ছে উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বির্তক চলে আসছে।  ১১ জন ওয়ারিশের জায়গা মাত্র ২ জনে জাল স্বাক্ষর দিয়ে বিদ্যালয়ের নিকট হস্তান্তর করেন। সেই থেকে বাকি ৯ নয় ওয়ারিশ তাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

উক্ত বিদ্যালয়ের ভূমির বিষয়ে আদালতে মামলা চলমান থাকলেও আমলে নিচ্ছে না বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার শিক্ষা অফিসার ও উপজেলা প্রকৌশলী।

শ্যামপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পরপরই জমির দাতার স্বাক্ষর জাল করার অভিযোগ উঠে। কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তা জাল স্বাক্ষরকারীর সাথে মিশে বিদ্যালয়টির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

এই বিষয়ে বুড়িচং উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার বরারবে আবেদন করেও কোন প্রতিকার পাইনি বলে জানান অভিযোগকারী।

তখন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে নানা দুর্নীতির অভিযোগ উঠে।  অভিযোগের মধ্যে টাকা নিয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি সবার নজর কাড়ে। তখন ২০১০ সালে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তদন্ত করে সত্যতা পান। তখন প্রধান শিক্ষক মুছলেকা দিয়ে প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান।

বারংবার অভিযোগ দেওয়ার পরও কোন প্রতিকার না পাওয়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার ওরফে রুমা আক্তার, সভাপতি মো. সফিকুর রহমান ওরফে হারেছ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের নামে উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশের কোন জবাব না পেয়ে অভিযোগকারী মকবুল হোসেন আদালতে আশ্রয় নেন বলে জানা যায়।

কুমিল্লা সহকারী জজ আদালত থেকে ২০২০ সালে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। আদালত থেকে নোটিশ পাঠানোর পর আরো ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে বলে বুড়িচং থানার জিডি সুত্রে জানা যায়।

এই বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলে বিদ্যালয়টি বিষয়ে অভিযোগ পেয়েছি। এখন যদি আমরা বিদ্যালয়টি না নির্মাণ করি তাহলে আর বিদ্যালয়টি  নির্মাণ হবে না। আদালতে মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আদালত থেকে যখন রায় আনা হবে তখন সরকারী যা ব্যবস্থা তাই করা হবে।

সরকারের এত টাকা তছরূপ হচ্ছে বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।