আবিদুর রহমান বাবুল, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশের সহকারি কমিশনার (ভূমি)’র বিদায় ও নবাগত কমিশনারের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ সোমবার বিকালে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় হল রুমে চন্দনাইশ অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় ও বরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি গালিব চৌধুরীর বিদায়-বেলায় আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। এ সময় বিদায়ের বেদনায় আপ্লুত উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা প্রশাসনের অনেকেই বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন, সহকারি কমিশনার (ভূমি) গালিব চৌধুরী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে সততা ও নৈতিকতার পরিচয় বহন করেছেন। বিশেষ করে উপজেলার সাধারণ মানুষের উপকারে তিনি কখনো পিছপা হতেন না। ভূমি অফিসে দীর্ঘদিন যাবৎ আটকে থাকা বিভিন্ন মিচ মামলার শুনানি, নামজারি সংক্রান্ত জটিলতা, সরকারি বিভিন্ন জলাশয় ইজরা প্রদান, রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি অতুলনীয় একজন সৎ ও সাহসী ব্যক্তি ছিলেন। সরকারি যেকোন আদেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক নিয়মনীতি মোতাবেক দায়িত্ব পালনে তিনি দ্বিধাবোধ করতেন না। নিয়মিত অফিসে হাজিরা থেকে একদিকে সরকারি কাজ সম্পাদন অন্যদিকে মানুষের সেবায় কাজ করেছেন। গালিব চৌধুরী ভূমি অফিসের দায়িত্ব সুচারু ভাবে পালন করায় একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হয়েছেন অন্যদিকে এক শ্রেণির ভূমি অফিসের দালাল ফরিয়ারা অবৈধ সুবিধা ভোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বক্তারা আরো বলেন, সহকারি কমিশনার ভূমি গালিব চৌধুরীর মতো নবাগত সহকারি কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক সাধারণ মানুষের হয়রানি লাঘবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এমনকি ২০২০-২১ অর্থবছরে উপজেলা ভূমি অফিসে সাধারণ খাতে ভূমি উন্নয়ন কর আদায়ের হার ১০০% (শত ভাগ)। অর্পিত সম্পত্তি থেকে ইজারা আদায়ের হার ১০০% (শত ভাগ)।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিব উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা) প্রমিত কুমার চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুন সহ উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




