ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিস্টানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আজ রবিবার ০৪ সেপ্টেম্বর সকালে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম এর নেতৃত্বে শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানায় মনিটরিংকালে “মা-মনি বেকারি, ঢাকা বেকারি, ক্যাফে আবদুল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও হোটেল খানা বাসমতী” তে খোলা ডাস্টবিন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়।
এসময় প্রতিষ্ঠানগুলোকে সার্বিক পরিবেশ উন্নয়ন, কাস্টমার সার্ভিসের মানোন্নয়ন, উৎপাদিত পণ্যের গুনগত মানোন্নয়ন, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালনে দিক নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া নিরাপদ খাদ্য আইন এবং বিধি বিধান সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে তারা প্রত্যেকেই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন খাদ্য পরিদর্শক ছফিউর রহমান ভূইয়া, নমুনা সংগ্রহ সহকারী সুধীন সূত্রধর ও ফাহিম মিয়া।